Header Ads

Header ADS

ময়মনসিংহে ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার – ৬



নিউজ ডেক্স : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি সহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও আধাকেজি গাাঁজা উদ্ধার করেন।
জেলা গোয়েন্দা ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম-সেবা বিভাগীয় নগরীকে জুয়া, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজ ও অপরাধ মুক্ত ময়মনসিংহ নগরী গড়তে জেলা আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর বাঘমারার সামদানীর বাড়ির পাশ থেকে আধাকেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শাকিল হাসানকে গ্রেফতার করে। তার বাড়ি জেলা সদরের গোপাল নগর ভাটিপাড়ায়। তার পিতার নাম আঃ খালেক। এছাড়া এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ চরঝাউগড়ায় আব্দুলের বাড়িতে টাকা দিয়ে জুয়া খেলার অবস্থা ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। জুয়ারি, বাড়ির মালিক আব্দুল আলী ওরফে (আব্দুল), ফরিদ আহম্মেদ, শাকিল হোসেন, আল-আমিন ও শামছুল হক। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments

Powered by Blogger.