বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১১টা ১৭ মিনিটে
আজ(২১/০৬/২০২০) রবিবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে বিশ্বের বিভিন্ন দেশের
মতো বাংলাদেশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। 🏷বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল
১১টা ১৭ মিনিটে। আজ রোববার আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক
সূর্যগ্রহণ দেখা যাবে। 🚩রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, 🚩খুলনায় সকাল ১১টা
২০ মিনিটে, 🚩ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, 🚩সিলেটে সকাল
১১টা ২৭ মিনিটে এবং 🚩চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
🔖সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে। বিশ্বের বিভিন্ন স্থানে
সূর্যগ্রহণ শুরু হবে রোববার সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে। 🚩 সর্বোচ্চ গ্রহণ দেখা
যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে।
No comments